লক্ষ্মীপুর বাজারে আগুন ১৩ দোকান পুড়ে ছাই
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তা বাজারে ১৩ নভেম্বর এক ভয়াবহ অগ্নিকা- হয়েছে। চৌরাস্তা উত্তরবাজারের শিহাব মাইক সার্ভিসে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত বলে জানা যায়। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই ১৩টি দোকান মালপত্রসহ ভস্মীভূত হয়।
|